Site icon economistpost.com

দরপতনের তালিকায় শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২০ জুলাই) ডিএসইতে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৩ টাকা ৫ পয়সা বা ৫ দশমিক ৭৫ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল কর্ণফুলী ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১১ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৪ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৪.৬৫ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৪.৫৪ শতাংশ, এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৪.৪৮ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ৪.৩৫ শতাংশ, পুরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৪.৩৩ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৪.০৫ শতাংশ এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৩.৯৮ শতাংশ দর কমেছে।

Exit mobile version