লেনদেনের শীর্ষে কুইন সাউথ টেক্সটাইল মিলস

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২১ জুলাই) ডিএসইতে সবোর্চ্চ কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের ২৫ কোটি ১৭ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মালেক স্পিনিং মিলস পিএলসি। কোম্পানিটির ২৪ কোটি ২৬ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২২ কোটি ৬৯ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লংকাবাংলা ফাইন্যান্স।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-আই পি ডি সি ফাইন্যান্স, ড্রাগন সোয়টার এন্ড স্পিনিং , টেকনো ড্রাগ, ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইভিন্স টেক্সটাইল লিমিটেড এবং সিটি ব্যাংক পিএলসি।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর