Site icon economistpost.com

লেনদেনের শীর্ষে ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস পিএলসি ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২২ জুলাই) ডিএসইতে সবোর্চ্চ ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস পিএলসি ৫২ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল টেকনো ড্রাগ লিমিটেড। কোম্পানিটির ২২ কোটি ৬৯ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১৯ কোটি ৮৩ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ, স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ , সিটি ব্যাংক, মালেক স্পিনিং মিলস, লংকাবাংলা ফাইন্যান্স এবং সায়হাম কটন মিলস লিমিটেড।

Exit mobile version