সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২২ জুলাই) ডিএসইতে মিউচ্যুয়াল ফান্ডটির শেয়ার দর আগের কার্যদিবসের ৬ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে মিউচ্যুয়াল ফান্ডটির দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭০ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩৩ শতাংশ।
আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড,
এছাড়াও ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- কুইন সাউথ টেক্সটাইল মিলস, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড, ইউনাইটেড ফাইন্যান্স, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড ও এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
