Site icon economistpost.com

দরপতনের শীর্ষে প্রিমিয়ার ব্যাংক

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২২ জুলাই) ডিএসইতে প্রিমিয়ার ব্যাংক পিএলসির শেয়ার দর ৫ পয়সা বা ৮ দশমিক ৭৭ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫৩ শতাংশ কমেছে।

আর তৃতীয় স্থানে থাকা সোনারবাংলা ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০৬ শতাংশ কমেছে ।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- জিল বাংলা সুগার মিলসের ৬.৯৮ শতাংশ , ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৬.৪৪ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৬.০৩ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৬.০২ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৫.৯৫ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৫.৩১ শতাংশ এবং শ্যামপুর সুগার মিলসের ৫.০৪ শতাংশ দর কমেছে।

Exit mobile version