সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২৬ জুলাই) ডিএসইতে সবোর্চ্চ সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড ২৭ কোটি ৬৩ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এম.এল ডাইং। কোম্পানিটির ২২ কোটি ৪৯ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৭ কোটি ৭১ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-আইপিডিসি ফাইন্যান্স, ড্রাগন সোয়টার এন্ড স্পিনিং লিমিটেড,বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, লাভেলো আইসক্রীম, কুইন সাউথ টেক্সটাইল মিলস, মালেক স্পিনিং মিলস পিএলসি ও টেকনো ড্রাগ লিমিটেড।
