সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৭ জুলাই) ডিএসইতে সবোর্চ্চ ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ ৩১ কোটি ৭৮ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানিটির ১৯ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ১৮ কোটি ১৯ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-এম.এল ডাইং,ড্রাগন সোয়টার এন্ড স্পিনিং লিমিটেড,ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, শার্প ইন্ডাস্ট্রিজ,বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি ও ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
