সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৬৪ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) কোম্পানিগুলোর মোট ৯১ লাখ ৩১ হাজার ৯৯৭ টি শেয়ার ১১৮ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৪ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ফাইন ফুডসের ২০ কোটি ৮০ লাখ টাকার, দ্বিতীয় স্থানে ডমিনেজ স্টিলের ১৬ কোটি ৩৭ লাখ ৩৫ হাজার টাকার ও তৃতীয় স্থানে ব্র্যাক ব্যাংকের ৬ কোটি ২৯ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
