সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (২৯ জুলাই) ডিএসইতে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেডের শেয়ার দর ১ টাকা ৭ পয়সা বা ৭ দশমিক ৪৬ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফরচুন সুজ। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬০ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এনআরবি ব্যাংকের ৫.৮০ শতাংশ , এম.এল. ডাইংয়ের ৫.৫৯ শতাংশ, বে লিজিং এন্ড ইনভেস্টমেন্টের ৫.৪৫ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ানের ৫.৪১ শতাংশ, এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.০০ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.০০ শতাংশ ও ট্রাস্ট ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ডের ৫.০০ শতাংশ দর কমেছে।
