দর বৃদ্ধির শীর্ষে সি এ পি এম বিডিবিএল মিউচুয়াল

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে ১৬৫ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সি এ পি এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (৩ আগস্ট) ডিএসইতে সর্বোচ্চ সি এ পি এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের শেয়ার দর আগের কার্যদিবসের ১টাকা বা ৯.১৭ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড। দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭ শতাংশ।

আর তালিকার ৩য় স্থানে থাকা আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৪৫ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- শার্প ইন্ডাস্ট্রিজ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড,মুন্নু ফেব্রিক্স লিমিটেড,আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড,ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড,আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড এবং ইবিএল ১ম মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর