সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ১৯৯ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নর্দান ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ( ১০ আগস্ট) ডিএসইতে সর্বোচ্চ নর্দান ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের ৪ টাকা বা ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্সে। কোম্পানিটির দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। তালিকার ৩য় স্থানে থাকা বেক্সিমকোর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৮ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এমবিএল ১ম মিউচুয়াল ফান্ডের ৯.৩৩ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ৬.৪৮ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৬.২১ শতাংশ, শমরিতা হাসপাতালের ৬.২১ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৬.০৪ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৫.৩৩ শতাংশ, আইসিবি এএমসিএল সিএফএসএফ গ্লোবাল জুবিলী মিউচুয়াল ফান্ডের ৫.৩২ শতাংশ দর বেড়েছে।
