Site icon economistpost.com

ব্লক মার্কেটে ৩৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪০টি কোম্পানির ৩৩ কোটি ৩২ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) কোম্পানিগুলোর মোট ৮৫ লাখ ৩৭ হাজার ২৭ টি শেয়ার ১১৭ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৩ কোটি ৩২ লাখ ৪৯ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৮ কোটি ৭০ লাখ ৩৬ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ব্র্যাক ব্যাংকের ৬ কোটি ৭২ লাখ টাকার ও তৃতীয় স্থানে ট্রাস্ট ব্যাংকের ২ কোটি ৬৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version