সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (১৭ আগস্ট) ডিএসইতে সবোর্চ্চ আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ৩৫ কোটি ১৯ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ৩৩ কোটি ৪৬ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩২ কোটি ১৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড।
এছাড়াও, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-মালেক স্পিনিং মিলস্ পিএলসি, এম.এল. ডাইং লিমিটেড, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, সায়হাম টেক্সটাইল মিলস্ পিএলসি, ফাইন ফুডস লিমিটেড, বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস পিএলসি এবং সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড ।
