Site icon economistpost.com

দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ডিএসইতে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ার দর ৩টাকা ৬ পয়সা বা ৯ দশমিক ৫৭ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর ৯ দশমিক ৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের ইউনিট দর ৮ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ডমিনেজ স্টিল ৭.৫৩ শতাংশ, এনআরবিসি ব্যাংক ৬.৬৭ শতাংশ, নাহি অ্যালুমিনিয়াম ৬.১৮ শতাংশ, মিথুন নিটিং ৬.১০ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্স ৫.৮৮ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ৫.৪০ শতাংশ এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ৫.৩৬ শতাংশ কমেছে।

Exit mobile version