সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (১৯ আগস্ট) কোম্পানিটির ২২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করেছে শার্প ইন্ডাস্ট্রিজ।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আই পি ডি সি ফাইন্যান্স পিএলসি। কোম্পানিটির ২১ কোটি ৫১ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। অন্যদিকে, ১৮ কোটি ৮৯ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রানার অটোমোবাইলস,এনভয় টেক্সটাইলস, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস,শমরিতা হসপিটাল, সায়হাম টেক্সটাইল মিলস, সামিট এলায়েন্স পোর্ট এবং মালেক স্পিনিং মিলস পিএলসি।
