Site icon economistpost.com

দর বৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে ১৪০ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৯ আগস্ট) ডিএসইতে সর্বোচ্চ রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের শেয়ার দর আগের কার্যদিবসের ৮ পয়সা বা ৬ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রানার অটোমোবাইলস পিএলসি। কোম্পানিটির দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ২৮ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে থাকা দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৪৪ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- একমি পেস্টিসাইড ৪.২৪ শতাংশ, আরামিট ৪.২৩ শতাংশ, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস ৩.৫১ শতাংশ, শমরিতা হসপিটাল ৩.৩৭ শতাংশ, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি ৩.২৯ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্স ৩.২৬ শতাংশ এবং প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি ৩.০৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Exit mobile version