লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের প্রথম কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২৩ আগস্ট) কোম্পানিটির ৩৬ কোটি ৫৪ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের ২৪ কোটি ৭১ লাখ ১৬ হাজার টাকার।

২৩ কোটি ১৬ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সায়হাম টেক্সটাইল মিলস্‌ লিমিটেড, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড , বেক্সিমকো লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর