Site icon economistpost.com

ব্লক মার্কেটে লেনদেন ১০ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১০ কোটি ২৬ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৪ আগস্ট) কোম্পানিগুলোর মোট ২৪ লাখ ৩৯ হাজার ৮০৪ টি শেয়ার ৪৯ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১০ কোটি ২৬ লাখ টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্সের ৩ কোটি ৫০ লাখ টাকার, দ্বিতীয় স্থানে শার্প ইন্ড্রাস্ট্রিজের ১ কোটি ২২ লাখ শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে প্যারামাউন্ট টেক্সটাইলের ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version