Site icon economistpost.com

দর বৃদ্ধির শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯ কোম্পানির মধ্যে ১২৮ টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (৩১ আগস্ট) কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২ পয়সা বা ৮ দশমিক ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ইউনিট । কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর ৫ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিকদার ইন্স্যুরেন্সের ৪.৯৫ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৪.৭৩ শতাংশ, শমরিতা হসপিটালের ৪.২৬ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৪.২১ শতাংশ, সায়হাম কটনের ৩.৯৬ শতাংশ, ক্যাপিটেক গ্রোথ ফান্ডের ৩.৬১ শতাংশ ও আইসিবি সোনালী ব্যাংক ওয়ানের ৩.৫৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Exit mobile version