Site icon economistpost.com

লেনদেনের শীর্ষে আই পি ডি সি ফাইন্যান্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে আই পি ডি সি ফাইন্যান্স পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএসইতে সবোর্চ্চ আই পি ডি সি ফাইন্যান্স পিএলসির ৩৪ কোটি ৫ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির ৩১ কোটি ৭ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২১ কোটি ৭৩ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সায়হাম কটন মিলস লিমিটেড।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- শার্প ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ব্র্যাক ব্যাংক পিএলসি এবং মালেক স্পিনিং মিলস পিএলসি।

এমএন

Exit mobile version