Site icon economistpost.com

ব্লক মার্কেটে লেনদেন ১৫ কোটি টাকার

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটেল ১৫ কোটি ৭৫ লাখ ৪ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) কোম্পানিগুলোর মোট ৪৬ লাখ ৫৮ হাজার ৪৯৬ টি শেয়ার ৫৯ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৫ কোটি ৭৫ লাখ ৪ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সায়হাম টেক্সটাইলের ৩ কোটি ২০ লাখ টাকার, দ্বিতীয় স্থানে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২ কোটি ৪৪ লাখ টাকার ও তৃতীয় স্থানে একমি পেস্টিসাইটের ১ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version