Site icon economistpost.com

লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইলস

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিএসইতে সবোর্চ্চ এনভয় টেক্সটাইলস লিমিটেডের ২০ কোটি ১৭ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির ১৯ কোটি ১৩ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৬ কোটি ৩১ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

এছাড়াও ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- প্যারামাউন্ট টেক্সটাইল,সায়হাম টেক্সটাইল মিলস,বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস,মালেক স্পিনিং মিলস, নিটল ইন্সুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি।

Exit mobile version