দর বৃদ্ধির শীর্ষে সি এ পি এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৭ টি কোম্পানির মধ্যে ১০৩ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে সি এ পি এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিএসইতে সর্বোচ্চ সি এ পি এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের শেয়ার দর আগের কার্যদিবসের ৭ পয়সা বা ৯ দশমিক ২ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ফিনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড দর বেড়েছে ৮ দশমিক ৮২ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো -এসআইপিএলসি ৮.৫৩ শতাংশ, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ৭.৩৩ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান ৬.৩৫ শতাংশ, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড ৬.১০ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড ৫.৮৮ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড ৫.৮৮ শতাংশ এবং আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড ৫.৮০ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর