Site icon economistpost.com

ব্লক মার্কেটে লেনদেন ১১ কোটি টাকার

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১১ কোটি ৬৮ লাখ ২১ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) কোম্পানিগুলোর মোট ২৯ লাখ ৪৫ হাজার ৪১২ টি শেয়ার ৩৭ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১ কোটি ৬৮ লাখ ২১ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের ২ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকার, দ্বিতীয় স্থানে সমরিতা হসপিটালের ১ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার টাকার ও তৃতীয় স্থানে এশিয়াটিক ল্যাবরেটরিজের ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version