Site icon economistpost.com

দর বৃদ্ধির শীর্ষে স্টান্ডার্ড ইন্স্যুরেন্স

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে ৫৬ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে স্টান্ডার্ড ইন্স্যুরেন্স পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএসইতে সর্বোচ্চ স্টান্ডার্ড ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের ৬ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা স্টার্ন ব্যাংক পিএলসির শেয়ার দর বেড়েছে ৩ দশমিক ৫৬ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইসলামী ইন্সুরেন্স বাংলাদেশ, ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ফিনিক্স ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক, একমি পেস্টিসাইড এবং আই পি ডি সি ফাইন্যান্স পিএলসি।

Exit mobile version