Site icon economistpost.com

লেনদেনের শীর্ষে আই পি ডি সি ফাইন্যান্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে আই পি ডি সি ফাইন্যান্স পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ডিএসইতে সবোর্চ্চ আই পি ডি সি ফাইন্যান্স পিএলসির ১৯ কোটি ৪৬ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির ১৯ কোটি ২৫ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৭ কোটি ৮৫ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি।

এছাড়াও ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শার্প ইন্ডাস্ট্রিজ,এনভয় টেক্সটাইলস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, সায়হাম টেক্সটাইল মিলস, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং মিলস পিএলসি এবং প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

Exit mobile version