Site icon economistpost.com

ব্লক মার্কেটে লেনদেন ২১ কোটি টাকার

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২১ কোটি ৩০ লাখ ৩৯ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কোম্পানিগুলোর মোট ৩৫ লাখ ২০ হাজার ৯৪৩ টি শেয়ার ৪৫ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২১ কোটি ৩০ লাখ ৩৯ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি স্কয়ার ফার্মার ৫ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার টাকার, দ্বিতীয় স্থানে রেনেন্টার ৪ কোটি ৪৫ লাখ ৯০ হাজার টাকার ও তৃতীয় স্থানে সিটি ইন্স্যুরেন্সের ২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version