Site icon economistpost.com

ব্লক মার্কেটে লেনদেন ৩৭ কোটি টাকার

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৭ কোটি ১৭ লাখ ৯৬ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কোম্পানিগুলোর মোট ৭৩ লাখ ৩১ হাজার ৪১৬ টি শেয়ার ৫৫ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৭ কোটি ১৭ লাখ ৯৬ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ব্র্যাক ব্যাংকের ১৬ কোটি ৪০ লাখ ৩২ হাজার টাকার, দ্বিতীয় স্থানে স্কয়ার ফার্মা ৪ কোটি ৮৫ লাখ ৮৯ হাজার টাকার ও তৃতীয় স্থানে সায়হাম টেক্সটাইলের ৩ কোটি ৩৬ লাখ শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version