Site icon economistpost.com

লেনদেনের শীর্ষে ইস্টার্ন ব্যাংক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএসইতে সবোর্চ্চ ইস্টার্ন ব্যাংক পিএলসির ২৭ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির ২৬ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৯ কোটি ৪১ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এনভয় টেক্সটাইলস্‌ লিমিটেড।

এছাড়াও ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আইপিডিসি ফাইন্যান্স, ওরিয়ন ইনফিউশন, বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স , ফারইস্ট নিটিং এন্ড ডাইং,প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড এবং রিলায়েন্স ইন্সুরেন্স পিএলসি।

Exit mobile version