Site icon economistpost.com

দরপতনের শীর্ষে আনলিমা ইয়ার্ন ডাইং

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএসইতে সর্বোচ্চ আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের শেয়ার দর ১ টাকা ৭ পয়সা বা ৬ দশমিক ০৯ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের শেয়ার দর ৫ দশমিক ১১ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেলের ৪.৭৫ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজের ৪.৬৫ শতাংশ, দেশ গার্মেন্টসের ৪.৫১ শতাংশ, মতিন স্পিনিং মিলসের ৪.৪২ শতাংশ, সিলকো ফার্মাসিউটিক্যালসের ৪.৩৭ শতাংশ, রতনপুর স্টিল রি-রোলিং মিলস্‌ লিমিটেড ৪.২৯ শতাংশ এবং বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৪.২৬ শতাংশ দর কমেছে।

Exit mobile version