Site icon economistpost.com

ব্লক মার্কেটে লেনদেন ৩৬ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৬ কোটি ৭৩ লাখ ৩৭ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) কোম্পানিগুলোর মোট ৩৩ লাখ ৫১ হাজার ৮৪৩টি শেয়ার ৭১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৬ কোটি ৭৩ লাখ ৩৭ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জিকিউ বলপেনের ৭ কোটি ৮৮ লাখ ২৫ হাজার টাকার, দ্বিতীয় স্থানে শমরিতা হসপিটালের ৭ কোটি ৪২ লাখ ৭০ হাজার শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে সোনারগাঁও টেক্সটাইলের ৭ কোটি ৩২ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version