Site icon economistpost.com

ব্লক মার্কেটে লেনদেন ৫০ কোটি টাকার

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৫০ কোটি ৯৫ লাখ ৮৪ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) কোম্পানিগুলোর মোট ১ কোটি ৫৫ লাখ ৩০ হাজার ৭০৯টি শেয়ার ৮২ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫০ কোটি ৯৫ লাখ ৮৪ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি প্রাইম ব্যাংকের ১৩ কোটি ৮১ লাখ ৯২ হাজার টাকার, দ্বিতীয় স্থানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৬ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার টাকার ও তৃতীয় স্থানে জেকিউ বলপেনের ৫ কোটি ৭৭ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version