লেনদেনের শীর্ষে এপেক্স স্পিনিং

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে এপেক্স স্পিনিং ও নিটিং মিলস্‌ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ডিএসইতে সবোর্চ্চ এপেক্স স্পিনিং ও নিটিং মিলস্‌ লিমিটেডের ৪৫ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সায়হাম টেক্সটাইল মিলস্‌ লিমিটেড। কোম্পানিটির ৩৯ কোটি ৭২ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৯ কোটি ২৬ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি।

এছাড়াও লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আই পি ডি সি ফাইন্যান্স, এনভয় টেক্সটাইলস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ইভিন্স টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, ওরিয়ন ইনফিউশন এবং রিলায়েন্স ইন্সুরেন্স পিএলসি।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর