Site icon economistpost.com

দর বৃদ্ধির শীর্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে ১২৫ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২৮ সেপ্টেম্বর) ডিএসইতে সর্বোচ্চ চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের চেয়ে ৭ দশমিক ২৮ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ৮৭ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইভিন্স টেক্সটাইল, ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, কে অ্যান্ড কিউ (বাংলাদেশ), ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি।

Exit mobile version