Site icon economistpost.com

দরপতনের শীর্ষে ফ্যামিলিটেক্স বিডি

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএসইতে সর্বোচ্চ ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেডের শেয়ার দর ৪ দশমিক ৩৪ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে মাইডাস ফাইন্যান্সিং পিএলসির শেয়ার দর ৪ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ৩ দশমিক ৭৯ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ফার্মা লিমিটেড, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড, নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড, এস. এস. স্টিল লিমিটেড, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং সেনা ইন্স্যুরেন্স পিএলসি।

Exit mobile version