Site icon economistpost.com

লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ডিএসইতে সবোর্চ্চ আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৫০ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মালেক স্পিনিং মিলসের ৪৬ কোটি ২৮ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৫ কোটি ২৩ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

এছাড়াও লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সায়হাম টেক্সটাইল মিলস্‌, শার্প ইন্ডাস্ট্রিজ, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, সায়হাম কটন মিলস, ইভিন্স টেক্সটাইল, এনভয় টেক্সটাইলস্‌ এবং আরগন ডেনিমস্‌।

Exit mobile version