Site icon economistpost.com

লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএসইতে সবোর্চ্চ প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের ২৬ কোটি ২৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সায়হাম টেক্সটাইল। কোম্পানিটির ২৬ কোটি ২২ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৩ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস লিমিটেড।

এছাড়াও লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এপেক্স ফুডস, মালেক স্পিনিং মিলস্‌, সোনালী লাইফ ইন্সুরেন্স, ইভিন্স টেক্সটাইল, শার্প ইন্ডাস্ট্রিজ, এসআইপিএলসি এবং দি এক্‌মি ল্যাবরেটরিজ।

Exit mobile version