Site icon economistpost.com

দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন ক্যাবলস

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে ৭৯ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ইস্টার্ন ক্যাবলস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএসইতে সর্বোচ্চ ইস্টার্ন ক্যাবলস লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের চেয়ে ১১ টাকা ৬ পয়সা অথবা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৭৪ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সোনালি লাইফ ইন্স্যুরেন্স, এপেক্স ফুড,তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম,সমতা লেদার,চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স,সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এবং রূপালি লাইফ ইন্সুরেন্স পিএলসি শেয়ার দর বেড়েছে।

Exit mobile version