Site icon economistpost.com

দর বৃদ্ধি শীর্ষে বারাকা পতেঙ্গা পাওয়ার

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৫টি কোম্পানির মধ্যে ৭৯টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (১১ অক্টোবর) ডিএসইতে সর্বোচ্চ বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের দর বেড়েছে ৫ দশমিক ৩৩ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, আরামিত, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স, সামিট পাওয়ার লিমিটেড এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

Exit mobile version