Site icon economistpost.com

দর বৃদ্ধির শীর্ষে এমএল ডাইং

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এমএল ডাইং লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (১২ অক্টোবর) ডিএসইতে সর্বোচ্চ এমএল ডাইং লিমিটেডের শেয়ার ৪ দশমিক ৭২ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করেছে।

দরবৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর ৩ দশমিক ৫১ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা সোনালী লাইফের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৪৬ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী আঁশের ৩.২৯ শতাংশ, অ্যারামিট লিমিটেডের ৩.২৩ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৩.১৬ শতাংশ, জিকিউ বলপেনের ১.৬১ শতাংশ, ইভেন্স টেক্সটাইলের ১.৩৩ শতাংশ, নাভানা ফার্মার ১.৩০ শতাংশ এবং নাহি অ্যালুমিনিয়ামের ১.১৭ শতাংশ দর বেড়েছে।

Exit mobile version