Site icon economistpost.com

দরপতনের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (১২ অক্টোবর) ডিএসইতে সর্বোচ্চ এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ৯ দশমিক ৮৮ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ৯ দশমিক ৭৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর ৯ দশমিক ৪৯ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- শার্প ইন্ড্রাস্ট্রিজের ৮.৬৭ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.১৬ শতাংশ, আইসিবি সোনালী ব্যাংক ওয়ানের ৮.০০ শতাংশ, আইসিবির ৭.৮৩ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্সের ৭.২৭ শতাশ, বিডি থাই ফুডের ৭.২৩ শতাংশ ও টেকনো ড্রাগসের ৭.২১ শতাংশ শেয়ার দর কমেছে।

Exit mobile version