Site icon economistpost.com

লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (২৫ অক্টোবর) ডিএসইতে সবোর্চ্চ ব্র্যাক ব্যাংক পিএলসির ৩২ কোটি ৬ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৫ কোটি ৩৮ লাখ ৯৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। আর ১১ কোটি ৭১ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মাতিন স্পিনিং মিলস পিএলসি।

এছাড়াও লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- প্রাইম ব্যাংক, এশিয়াটিক ল্যাব, সোনালী আঁশ, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং ফার কেমিক্যাল এন্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ পিএলসি।

Exit mobile version