সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৪টি কোম্পানির মধ্যে ৭৪টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৬ অক্টোবর) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি সাইফ পাওয়ারটেক লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৮ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা আরামিট সিমেন্ট লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৫ দশমিক ৭৭ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লিব্রা ইনফিউশনস, মিথুন নিটিং অ্যান্ড ডাইং, জেএমআই সিরিঞ্জস্, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স এবং দেশ গার্মেন্টস লিমিটেড।
