Site icon economistpost.com

দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মীর আক্তার হোসেন লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৭ অক্টোবর) ডিএসইতে সর্বোচ্চ মীর আক্তার হোসেন লিমিটেডের শেয়ার দর ১২ দশমিক ৪১ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শাইনপুকুর সিরামিক্স পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৯২ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ফিনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ৭ দশমিক ৯৬ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড, সিঙ্গার বাংলাদেশ, কে অ্যান্ড কিউ, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, রতনপুর স্টিল রি-রোলিং মিলস্‌ লিমিটেড এবং রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।

Exit mobile version