Site icon economistpost.com

দর বৃদ্ধির শীর্ষে ওইমেক্স ইলেকট্রোড

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৬টি কোম্পানির মধ্যে ৬৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১১ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ।

এছাড়াও ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস্‌, এনভয় টেক্সটাইলস, মতিন স্পিনিং মিলস, খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, নাভানা সিএনজি এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি।

Exit mobile version