Site icon economistpost.com

দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ৯ দশমিক ৪৬ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সায়হাম টেক্সটাইল মিলস্‌ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৮১ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর ৬ দশমিক ৪৩ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- তুং হাই নিটিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, রতনপুর স্টিল রি-রোলিং মিলস্‌, পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইবিবিএল মুদারাবা পার্পিচ্যুয়াল বন্ড এবং এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

Exit mobile version