Site icon economistpost.com

দর বৃদ্ধির শীর্ষে আমরা টেকনোলজিস

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৩টি কোম্পানির মধ্যে ২৮২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে আমরা টেকনোলজিস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৪ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি আমরা টেকনোলজিস লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শাইনপুকুর সিরামিক্স পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা পূরবী জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৬৫ শতাংশ।

এছাড়াও ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁও টেক্সটাইল, প্যাসিফিক ডেনিমস্‌, সায়হাম টেক্সটাইল, আইবিবিএল মুদারাবা পার্পিচ্যুয়াল বন্ড, দি পেনিনসুলা চিটাগং পিএলসি এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি।

Exit mobile version