Site icon economistpost.com

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং মিলস

বিদায়ী সপ্তাহে (০১ নভেম্বর-০৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে মতিন স্পিনিং মিলস পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৬ দশমিক ৩৮ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে ক্লোজিং দর ছিল ৮৩ টাকা ৪০ পয়সা, যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১০৫ টাকা ৪০ পয়সায়।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২১ দশমিক ৮৮ শতাংশ। আর এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এনভয় টেক্সটাইলস পিএলসি। কোম্পানিটির শেয়ারদর সপ্তাহজুড়ে বেড়েছে ১৬ দশমিক ৫৭ শতাংশ।

দর বৃদ্ধির তালিকায় অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, শার্প ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ক্যাপিটাল, শাইনপুকু সিরামিকস, সিলভা ফার্মাসিউটিক্যালস, ড্রাগন সুয়েটার্স এবং বাংলাদেশ অটোকারস।

Exit mobile version