Site icon economistpost.com

দর বৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং মিলস

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৭টি কোম্পানির মধ্যে ১২২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে মতিন স্পিনিং মিলস পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (৮ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি মতিন স্পিনিং মিলস পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৩৫ শতাংশ।

এছাড়াও ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম টেক্সটাইল মিলস্‌, আল-হাজ্ব টেক্সটাইল মিলস্‌, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস্‌, উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস্‌, ইভিন্স টেক্সটাইল লিমিটেড, আইবিবিএল মুদারাবা পার্পিচ্যুয়াল বন্ড এবং হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসি।

Exit mobile version