Site icon economistpost.com

লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (৯ নভেম্বর) ডিএসইতে সবোর্চ্চ শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ২৮ কোটি ৯৬ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ডরিন পাওয়ার জেনারেশন্‌স এন্ড সিস্টেম লিমিটেড ছিল । কোম্পানিটির ১৯ কোটি ৫৩ লাখ ৯ হাজার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৮ কোটি ২ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস্ লিমিটেড।

এছাড়াও লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইভিন্স টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল মিলস্‌, মালেক স্পিনিং মিলস্‌, রানার অটোমোবাইলস, শাইনপুকুর সিরামিক্স, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড এবং বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড।

Exit mobile version